,

মিয়ানমারে পোপের কঠোর সমালোচনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ সফরের সময় পোপ ফ্রান্সিস রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তীব্র সমালোচনা করেছে মিয়ানমারের লোকজন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে ফেসবুকে মন্তব্য করছেন।

শুক্রবার ঢাকার একটি গির্জায় পোপ কয়েকজন রোহিঙ্গার দুর্দশার কথা শোনেন এবং তিনি নিজেও রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেন। এর আগে মিয়ানমার সফরে সব বক্তব্যে তিনি এ শব্দটি এড়িয়ে গিয়েছিলেন।

এ বিষয়ে সোমবার বিবিসি জানায়, মিয়ানমারে গিয়ে পোপ যখন রোহিঙ্গা শব্দটি বলেননি তখন সেদেশের ক্ষুদ্র ক্যাথলিক গোষ্ঠী এর প্রশংসা করেছিল। প্রশংসা করেছিল দেশটির কট্টরপন্থি বৌদ্ধরাও।

বার্তা সংস্থা এএফপি বলছে, পোপ রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করার পর মিয়ানমারের অনলাইনে এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া চোখে পড়ছে। অং সো লিন নামে এক ব্যক্তি লেখেন- ‘তিনি হচ্ছেন একটা গিরগিটির মতো, আবহাওয়ার কারণে যার গায়ের রঙ বদলে গেছে।’

সোয়ে সোয়ে নামে আরেকজন লেখেন, ‘তার একজন সেলসম্যান বা দালাল হওয়া উচিত। একজন ধর্মীয় নেতা হওয়া সত্ত্বেও তিনি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন।’

আরেক ফেসবুক ব্যবহারকারী ইয়ে লং মিন লেখেন, পোপ একজন পবিত্র মানুষ। কিন্তু তিনি মিয়ানমারে এক কথা বললেন, আবার অন্য একটি দেশে গিয়ে আরেক কথা বললেন। তিনি যদি সত্যকে ভালোবাসেন তাহলে তার সবখানে একই কথা বলা উচিত ছিল।

তবে মিয়ানমারের একটি রাজনৈতিক দলের নেতা মং থোয়ে চুন পোপের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, মানবাধিকার গ্রুপের চাপ সত্ত্বেও মিয়ানমারে তিনি রোহিঙ্গা শব্দটি বলেননি। তার অর্থ তিনি মিয়ানমারের লোকজনকে ভালোবাসেন। এ শব্দটি তিনি বাংলাদেশে বহুবার উচ্চারণ করেননি। মাত্র একবারই বলেছেন। আমার মনে হয়, মানবাধিকার সংগঠনগুলোকে সন্তুষ্ট করার জন্য তিনি এ কাজ করেছেন।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি