,

আশুগঞ্জে সার সরবরাহের দাবিতে মানববন্ধন ও ভবন ঘেরাও

news-image

সন্তোষ সূএধর, আশুগঞ্জ প্রতিনিধি : গ্যাস সরবরাহরসহ ২দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় মানববন্ধন ও  প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে কারখানার শ্রমিক-কর্মচারীরা। সোমাবার কারখানার প্রধান ফটক থেকে প্রশাসনিক ভবন চত্বর পর্যন্ত কারখানার শ্রমিক-কর্মচারীরা হাতে হাত ধরে মানববন্ধন রচনা করে। কারখানার প্রধান ফটক বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করায় ১ঘন্টা প্রধান ফটক দিয়ে ট্রাকে ৭জেলায় সার সরবরাহ বন্ধ ছিল। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কারখানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন সামনে গিয়ে ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে।
পরে সমাবেশে আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.বাবুল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কারখানার সিবিএর সাধারণ সম্পাদক মো.ফরিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহ-সভাপতি হাজী তৈমুর রহমান, যুগ্ম-সাধারন জাহিদুর রহমান, সহ-সাধারন সম্পাদক শামীম আরিফ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক গাজী জামশেদ হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক সরকার আমিনুল হক, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, চলতি বছরের ৩ এপ্রিল আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এতে কারখানার সার উৎপাদনও বন্ধ হয়ে যায়। আট মাস কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১২‘শ টন উৎপাদন ক্ষমতা হিসাবে প্রায় সাড়ে ৩‘শ কোটি টাকা মূল্যের প্রায় তিন লাখ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে। ২০১০ সাল থেকে গ্রীষ্ম মৌসুমে (মার্চ-সেপ্টেম্বর) সরকারি সিদ্ধান্তে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। দীর্ঘ কারখানা বন্ধ থাকায় শ্রমিকরাও ঠিকমতো বোনাস ও লভ্যাংশ পাচ্ছে না। এ কারনে শ্রমিকরা চরম অর্থ সংকটে আছেন তারা।
আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন জানান, দ্রুত কারখানার গ্যাস সরবরাহ নিরবিচ্ছিন্ন না করা হলে রাজপথ, রেলপথ বন্ধ ও বাখরাবাদ আশুগঞ্জ গ্যাস স্টেশন ঘোরাও করে এ ক্ষেত্র থেকে সারা দেশে গ্যাস সরবারহ বন্ধসহ আরো কঠোর আন্দোনের ডাক দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর