,

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৭

news-image

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। স্থানীয় বাসিন্দা, ত্রাণকর্মী ও যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন, হামোরিয়া শহরের একটি বাজার এবং এর নিকটবর্তী আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় দামেস্কের ঘৌটা নামে পরিচিত ঘনবসতিপূর্ণ এলাকার বেশ কিছু শহরে ৩০ বার হামলা চালানো হয়েছে।

এছাড়া আরবিন শহরে আরও চারজন বেসামরিক নিহত হয়েছে। এছাড়া মিসরাবা এবং হারাসতা শহরেও বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২০ দিন আগে শুরু হওয়া হামলার রেষ ধরে রোববারের হামলায়ই একদিনে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, আগের হামলাগুলোতে নারী এবং শিশুসহ প্রায় ২শ বেসামরিক নিহত হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি