,

রাহুল গান্ধীই কংগ্রেসের সভাপতি হচ্ছেন

news-image

নিউজ ডেস্ক : ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচনের ডামাডোলের মধ্যেই সোমবার জানা যাবে দেশটির সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি হচ্ছেন কে। তবে রাহুল গান্ধী যে তার মা সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত হতে চলেছেন সেটা একরকম নিশ্চিত। কারণ রোববার বিকেল পর্যন্ত এই পদের জন্য লড়তে একমাত্র রাহুলই মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার।

কংগ্রেস নেতা জিতীন প্রসাদ জানিয়েছেন, রাহুলই কংগ্রেসের সভাপতি পদের জন্য একমাত্র প্রার্থী। আর কেউ এ পদে লড়তে মনোনয়ন কিনবেন না। সে কারণে তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। মঙ্গলবার মনোনয়ন বাছাইয়ের শেষ দিন। ওই দিনই কংগ্রেস দলের নির্বাচন কমিটির প্রধান মুল্লাপালি রামচন্দ্রন সভাপতি হিসেবে রাহুলের নাম ঘোষণা করবেন।

কংগ্রেসের নির্বাচন পরিচালনা কমিটি জানায়, সভাপতি পদের নির্বাচনের জন্য ১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। ৪ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বিজ্ঞাপনে বলা হয়েছে। পরের দিন মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। নির্বাচন হবে ১৬ ডিসেম্বর। ভোট গণনা ও ফল প্রকাশ হবে ১৯ তারিখ। তবে নির্বাচনে একক প্রার্থী থাকলে মনোনয়ন বাছাইয়ের দিনই নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করা যাবে।
সভাপতি নির্বাচনের প্রক্রিয়া হয় কয়েক ধাপে। প্রথমে জেলা স্তরে কমিটির নির্বাচন হয়। সেই কমিটিই প্রদেশ কমিটি নির্বাচন করে। প্রদেশ কমিটি কংগ্রেসের সর্বভারতীয় সদস্য নির্বাচিত করে যার সংখ্যা ১৮শ’। তারাই কংগ্রেসের সভাপতি নির্বাচিত করে থাকেন।

জানা গেছে, রাহুল সভাপতি হলে সোনিয়া গান্ধী দলটির পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান পদে থাকবেন। বর্তমান কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী গুজরাটের বিধানসভা নির্বাচনে ব্যস্ত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি