,

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দক্ষিণ দামেস্কের আল কিসওয়াহ নামক একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেনি সিরিয়া।

তবে টাইমস অব ইসরায়েল নামে একটি ইসরায়েলি মিডিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে এ ঘটনায় ১২ জন ইরানি সেনা নিহত হয়েছেন। ইরানের একটি ঘাঁটি তৈরি হচ্ছে সিরিয়ায়, সেখানেই এ হামলা ঘটে।

শনিবার রাতে ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম কয়েকটি ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইসরায়েল। তবে ইসরায়েলের দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। বাকি ক্ষেপণাস্ত্র সামরিক ঘাঁটিতে গিয়ে পড়ে। হামলায় ওই ঘাঁটিতে ‘বস্তুগত ক্ষতি’হয়েছে বলা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাননি।

এদিকে ইসরায়েলে দাবি ওই এলাকায় ইরান তাদের সামরিক ঘাঁটি গড়ে তুলছে যা কোনওভাবেই তারা বরদাশত করবে না।

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলাটিও সেই ইরানি ঘাঁটিতে আঘাত হানে বলে তাদের দাবি।
সূত্র : সিএনএন ও টাইমস অব ইসরায়েল

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি