,

নাসির-ঘূর্ণিতে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ল চিটাগং

news-image

স্পোর্টস ডেস্ক : বাঁচামরার লড়াইয়ে চিটাগং ভাইকিংসকে মাত্র ৬৭ রানে অলআউট করেছে সিলেট সিক্সার্স। এবারের বিপিএল আসরে এটিই সর্বনিম্ন রানের রেকর্ড।

সিলেটের অধিনায়ক নাসির হোসেনের ঘূর্ণিজাদুতে এত কম রানের স্কোর গড়তে বাধ্য হয় পয়েন্ট টেবিলের তলানির দল চিটাগং।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাসির। তার এ সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রতীয়মাণ হয় নাসিরের ঘূর্ণিজাদু আর নাবিল সামাদ ও শরীফুল্লাহর বোলিং অ্যাকশনে।

ঘূর্ণিজাদুতে চিটাগংয়ের ব্যাটসম্যানদের ফাঁদে ফেলে ৫ উইকেট তুলে নেন নাসির। আর নাবিল সামাদ ৩ ও শরীফুল্লাহ ২ উইকেট নিয়ে চিটাগংকে ৬৭ রানেই বেঁধে ফেলেন।

চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন ইরফান শুক্কুর। লুইস রিচ ১২ ও স্টেইন ভ্যান জিল করেন ১১ রান।

চিটাগংকে স্বল্প রানে গুটিয়ে দিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখল সিলেট। ব্যাট হাতে বড় জয় পেতে হবে দলটিকে। নাসিরদের শেষ ম্যাচটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সেই ম্যাচটিও যদি জিততে পারে দলটি, তা হলে শেষ চারে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে।

তবে অবশ্যই তাদের জয়ের পাশাপাশি শেষ দুটি ম্যাচেই হারতে হবে রংপুর রাইডার্সকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের