সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত ও শ্রীলংকায় সাইক্লোনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬

news-image

ভারত ও শ্রীলংকার দক্ষিণাঞ্চলে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় হাজার হাজার লোক শনিবার আশ্রয় শিবিরে উঠেছে। সাইক্লোনের আঘাতে এখন পর্যন্ত অন্তত ২৬ জন মারা গেছে।

সাইক্লোন ‘ওচি’র আঘাতে শ্রীলংকায় অন্তত ১৩ জন এবং ভারতের কেরালা ও তামিলনাড়ু রাজ্যে শুক্রবার থেকে এখন পর্যন্ত আরো ১৩ জন লোক মারা গেছে। ঝড়ের কবলে পড়ে দেশ দু’টির অনেক লোক নিখোঁজ রয়েছে। এদের অধিকাংশই জেলে।

প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৯ হাজার লোক আশ্রয় শিবিরে উঠেছে। অঞ্চলটিতে ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। ঝড়ের প্রভাবে সেখানে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়ায় বৈদ্যুতিক তার ও টেলিফোনের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।

আরো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়েছেন। ভারতের দক্ষিণাঞ্চলের কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শ্রীলংকার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ১৬টি জেলার ৭৭ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের গল জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এএফপি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা