,

কিম জংকে ‘দুর্বল কুকুরছানা’ বললেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ‘ক্ষুদ্র রকেট মানব’ ও ‘দুর্বল কুকুরছানা’ বলে সম্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটে বার্তায় ফের উস্কানিমূলক এমন মন্তব্য করেন ট্রাম্প।

বুধবার উত্তর কোরিয়া সর্বোচ্চ শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র-আইসিবিএমের সফল পরীক্ষা চালানোর পর বৃহস্পতিবার উনকে নিয়ে এ বিতর্কিত মন্তব্য করেন তিনি।

টুইটে বার্তায় উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে নিবৃত্ত করতে ব্যর্থতার জন্য চীনের উদ্যোগেরও সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীনের প্রতিনিধি উত্তর কোরিয়া থেকে ফিরলেন মাত্র। মনে হচ্ছে, ক্ষুদ্র রকেট মানবের ওপর তাদের কোনো প্রভাব নেই।

উল্লেখ্য, সর্বোচ্চ নেতা কিম জং উনকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের বিষয়ে উত্তর কোরিয়া আগে তীব্র প্রতিক্রিয়া ব্যক্তি করেছিল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে উনকে নিয়ে মন্তব্যের কারণে ট্রাম্পকে মৃত্যদণ্ড দেয়ার কথা বলা হয়েছিল।

আর কিম জং উন নিজেও মার্কিন প্রেসিডেন্টের তীর্যক মন্তব্যের কড়া জবাব দিয়েছিলেন। তিনি ট্রাম্পকে ‘মস্তিস্ক বিকৃত মার্কিন বুড়ো’ সম্বোধন করেছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই ফের এমন মন্তব্য করে বসলেন ডোনাল্ড ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি