,

আশুগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুস ও আলোচনা সভা

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলোচনা সভা ও জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত আশুগঞ্জ শাখার উদ্যেগে এই আলোচনা সভা ও জসনে জুলুস অনুষ্ঠিত হয়। সকালে উপজেলার চরচারতলা দাখিল মাদ্রাসা থেকে একটি জুলুস শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আবারো মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।

মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আহলে সুন্নাত ওয়াল জামাত আশুগঞ্জ শাখার সভাপতি মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মৌলানা আনিছুর রহমান, মাওলানা গোলাম মৌলা, মাওলানা মিজানুর রহমান প্রমুখ। পরে মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল।
এর আগে জুলুসে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মাদ্রাসা থেকে শতশত মুসলিম জনতা মাদ্রাসা মাঠে এসে জমায়েত হয়।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর