,

উ. কোরিয়ার ব্যাপারে ডিসেম্বরেই আলোচনায় বসবে জাতিসংঘ

news-image

উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে আগামী ১৫ ডিসেম্বর আলোচনায় বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়া চলতি মাসেই উত্তর এশিয়ার দেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারেও আলোচনা করবে।

১৫ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনায় জাতিসংঘে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কোরো বিশ্বকে প্রধান করা হয়েছে। তিনি জানান, ইতোমধ্যেই সেই আলোচনায় উপস্থিত থাকার বিষয়টি বেশ কয়েকজন নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, উত্তর কোরিয়ার ব্যাপারে আলোচনাটি ১১ ডিসেম্বরও অনুষ্ঠিত হতে পারে।

এর আগে তিনবার এ ব্যাপারে আলোচনায় ভেটো দিয়েছে চীন। আলোচনাটি করার জন্য কমপক্ষে নয়টি ভোটের প্রয়োজন হয়। তবে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স ভেটো দেয়ার ক্ষমতা রাখে।

চলতি বছর আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান, সেনেগাল, সুইডেন, ইউক্রেন এবং উরুগুয়ে সমর্থন জানিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছর যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ব্ল্যাকলিস্টে রেখেছিল।

তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এর আগেও বহুবার অস্বীকার করেছে উত্তর কোরিয়া। সেই সঙ্গে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছে। যদিও ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষার জেরে ২০০৬ সাল থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে পিয়ংইয়ং।

সূত্র : রয়টার্স

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি