,

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষ্যে  উত্তেজনা, সরাইলে ১৪৪ ধারা জারি

news-image

তৌহিদুর রহমান নিটল ,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত শহরের পৈরতলা থেকে র‌্যালী বের প্রধান সড়কে আসার চেষ্টা করলে কওমী মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এসময় তারা তাদেরকে প্রতিহতের ঘোষনা দিয়ে শতশত ছাত্র কুমিল্লা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। কওমী মাদ্রাসার নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন মিলাদুন্নবীর নামে যারা ইসলাম বিরোধী কার্যকালাপ করে তাদেরকে ছাড় দেওয়া হবে না। ব্রাহ্মনবাড়িয়া মডেল থানার ওসি নবীর হোসেন বলেন পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

এদিকে সরাইলে দেওড়া ও শাহবাজপুর এলাকায় শুক্রবার দিনগত রাত আড়াইটা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সকালে কওমী মাদ্রাসা  ঐক্য পরিষদ ও সুন্নী আন্দোলনের নেতা – কর্মীরা একই সময়ে সমাবেশ করার চেষ্টা করলে উওেজনা সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের স্বার্থে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন ভুইয়া জানান দেওড়া ও শাহবাজপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর