,

আজ ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের আঞ্চলিক সম্মেলন

news-image

আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া মানবাধিকার আঞ্চলিক সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা সহ দেশের বিভিন্ন জেলার মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করবে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।
বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য অ্যাড. ফজিলাতুন নেসা বাপ্পী,জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান,পুলিশ সুপার এডিশনাল ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম বার, পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের ডেপুটি গভর্ণর এম.এ সোহেল আহমেদ মৃধা, নিউইয়র্ক স্টেইট উইমেন্স ব্রাঞ্চ-এর সভাপতি মিনা ইসলাম, সৌদি আরব শাখার প্রতিনিধি এ.ওয়াই আলাউদ্দিন,জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড.সারওয়ার-ই-আলম,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ. আ.ম রশিদুল ইসলাম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মো. আবু সাঈদ। সম্মেলনের সমন্বয়ক হচ্ছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ লোকমান হোসেন।
এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন জেলা থেকে মানবাধিকার কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া আসতে শুরু করেন। স্থানীয় সার্কিট হাউজে সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ মানবাধিকার কমিশন এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার সহ প্রতিনিধি দলে আসা গভর্ণর সিকান্দার আলী . মিরপুর অঞ্চলের সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা,ঢাকা দক্ষিণ- এর উইমেন সেক্রেটারী জোৎ¯œা আক্তার বেবী,ঢাকা দক্ষিণের ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ ইকবাল পৌঁছলে তাদের ফুলেল অভ্যর্থনা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মো. আবু সাঈদ সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ লোকমান হোসেন সহ মানবাধিকার কর্মীরা।
এদিকে আজ সকাল ১০টায় এ সম্মেলন জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে। পরে উদ্বোধনী অনুষ্ঠান, প্রামান্য চিত্র প্রদর্শন,আঞ্চলিক মানবাধিকার বিষয়ক কর্মসূচী প্রণয়ণ ও সিদ্ধান্ত গ্রহণ,সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর