,

তাসকিন-সৌম্য-শুভাশীষকে দুষলেন নান্নু

news-image

স্পোর্টস ডেস্ক : দল গঠন-সহ বিভিন্ন কারণে এবার সমালোচিত হয়েছে চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল চিটাগং ভাইকিংসকে। হারের বৃত্তে থাকা ভাইকিংস ইতোমধ্যে বাদ পড়েছে আসর থেকে, যদিও এখনও বাকি আছে লিগ পর্বের খেলা। দলের এই অনাকাঙ্ক্ষিত ব্যর্থতায় স্থানীয় খেলোয়াড়দেরই দোষারোপ করছেন চিটাগং ভাইকিংসের মেন্টর ও জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

নান্নুর মতে, সব মিলিয়ে দলের পারফরম্যান্স জিরো। বোলারদেরই বেশি দোষ দিচ্ছেন তিনি, দেশি প্লেয়ারদের ওপরে দলটি নির্ভরশীল সেই হিসেবে লোকাল বোলাররা কিছুই করতে পারেনি। ওরা একটু ভালো করলে চিত্রটা ভিন্ন হতে পারতো। বিজয় দুটি ইনিংস ভালো খেললেও সৌম্যর মতো আইকন প্লেয়ারের কোনো পারফরম্যান্সই নেই। শুভাশীষেরও নেই। তাসকিন উইকেট নিচ্ছে ঠিকই কিন্তু রান অনেক বেশি দিয়ে ফেলছে। সানজামুল দুটি ম্যাচ ভালো খেললেও বাকি ম্যাচগুলো ভালো খেলেনি। সব মিলিয়ে পারফরম্যান্স জিরো।

তবে দলের বাজে অবস্থানের জন্য আর্থিক সীমাবদ্ধতাকেও দায়ী করেছেন তিনি। তিনি বলেন, চিটাগং ভাইকিংস একটি লো বাজেটের দল। প্রথম থেকেই ফ্র্যাঞ্চাইজিরা সিদ্ধান্ত নিয়েছিলো বড় বাজেটের দল করবে না। লো প্রোফাইলের দল হলে টিম ব্যালেন্স কঠিন হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক