,

ভিয়েতনামের কারাগারে মৃত্যু হয়েছে নেতাজির : ফরাসি গবেষক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নতুন রহস্য দেখা দিয়েছে। ভিয়েতনামের কারাগারের মৃত্যু হয়েছে নেতাজির- এমনই দাবি করলেন প্যারিসের ইতিহাসবেত্তা জেবিপি মোর।

শুধু তাই নয়, ফরাসি সেনাবাহিনীর একটি গোপন ফাইল নেতাজির মৃত্যু রহস্য উন্মোচন করতে পারে বলে দাবি করেছেন মোর। কিন্তু ১০০ বছরের জন্য সেই ফাইল বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্যারিসের ইনস্টিটুট দে হতে এতুদে ইকনোমিকস এত কমার্শিয়েলস-এর অধ্যাপক জেবিপি মোর জানিয়েছেন, ‘বহু বছরের গবেষণার পর আমি নিশ্চিত করে বলতে পারি যে সাইগোন-এ শেষ জীবন কেটেছে নেতাজির। খুব সম্ভবত অত্যন্ত কষ্ট পেয়ে ভিয়েতনামের বোট ক্যাটিনাট জেলে মৃত্যু হয় তার।

ফরাসি সিক্রেট সার্ভিসের রেকর্ড থেকে এই তথ্য পেয়েছি আমি। সুভাষচন্দ্র বোস এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সাইগোনে থাকা সংক্রান্ত একটি মাত্র ফাইল রয়েছে। কিন্তু ফরাসি সেনার হাতে থাকা সেই ফাইলটি আমাকে দেখতে দেয়া হবে না বলে চিঠি দিয়ে জানানো হয়। এতে আমি যেমন অবাক হই, তেমনই নিশ্চিত হই যে আমার ধারণাই সঠিক। ১৯৪৫-এর সেপ্টেম্বরে সাইগোন-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন সুভাষ।’

তিনি আরও বলেন, এখন ভারত সরকারের দায়িত্ব ফ্রান্সের ওপর চাপ সৃষ্টি করে ওই ফাইলটি প্রকাশ করাক। এই ফাইলে অবশ্যই নেতাজির শেষ জীবনের কথা নথিবদ্ধ রয়েছে বলে দাবি করেছেন তিনি। নেতাজির মৃত্যু যে কখনোই বিমান দুর্ঘটনায় হয়নি, তাও জোর দিয়ে বলেছেন মোর। টোকিওতে যে চিতাভষ্ম নেতাজির বলে দাবি করা হয়, তার কখনোও ডিএনএ পরীক্ষাই করানো হয়নি। মোর-এর দাবি, তার থেকেই এটা প্রমাণিত হয় যে ওই চিতাভষ্ম কখনোই নেতাজির নয়।

বিমান দুর্ঘটনায় মৃত্যু না হলে নেতাজি চীন বা রাশিয়ায় হয়তো চলে গিয়েছিলেন, এ রকম কথা প্রচলিত রয়েছে। তাও উড়িয়ে দিয়েছেন জেবিপি মোর। আসল ঘটনা থেকে দৃষ্টি সরাতেই এই ধরনের ভুল খবর ছড়ানো হয় বলে দাবি করেছেন মোর। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি