,

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা, নিহত ৪

news-image

আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের পার্বত্য এলাকায় হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের একটি ঘাঁটিতে সন্দেহভাজন মার্কিন ড্রোন হামলায় চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের সরকারি কর্মকর্তারা হামলার তথ্য জানিয়েছেন।

ড্রোন হামলাটি যুক্তরাষ্ট্র চালিয়ে থাকলে, চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানে এটা চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটলো।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দু’জন কর্মকর্তা এবং স্থানীয় কর্মকর্তারা জানান, অজ্ঞাতনামা দু’টি ক্ষেপণাস্ত্র হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের কমান্ডার আবদুর রশিদ হাক্কানির লোকদের ওপর নিক্ষেপের উদ্দেশ্য ছিল।

পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিস্ফোরণের খবর জানিয়েছিল ওই এলাকার বাসিন্দারা। সরকারি একজন কর্মকর্তা জানান, আমাদের কাছে তথ্য রয়েছে যে, মার্কিন ওই ড্রোনগুলো হাক্কানিকে টার্গেট করে নিক্ষেপ করা হয়েছে।

তবে হাক্কানি ওই হামলায় নিহত হয়েছেন কিনা তা পরিষ্কারভাবে জানা যায়নি। গোয়েন্দাদের দাবি, ইস্যুটি খুবই স্পর্শকাতর। সে কারণে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি