,

নাসিরনগর হামলার ঘটনায় : আঁঁখি জামিনে মুক্ত

news-image
বিশেষ প্রতিনিধি : নাসিরনগরের হিন্দু পল্লীতে হামলার ঘটনার সন্দেহভাজন মূল হোতা ও সাময়িক বরখাস্থ হওয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি জামিনে কারামুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে তিনি একটানা পাঁচমাস ১০দিন জেলে থাকার পর
কারামুক্ত হয়েছেন।
জেলা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চ আদালতে আবেদনের প্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করে। এরই ধারাবাহিকতায় সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে জামিনের কাগজ ব্রাহ্মণবাড়িয়া আদালতে পৌঁছায়। পরে বৃহস্পতিবার জেলা চীফ জুডিসিয়াল আদালত তার জামিন মঞ্জুর করে জেলা কারাগারে জামিনের কাগজ পৌঁছলে চেয়ারম্যান আঁখি কারামুক্ত হন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে জেলার নাসিরনগরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় দেওয়ান আতিকুর রহমান আঁখি নাসিরনগর থানায় দায়ের হওয়া চারটি মামলার অন্যতম আসামি। নাসিরনগর হামলার ঘটনায় সন্দেহভাজন ‘মূল হোতা’ হিসেবে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির নাম বেরিয়ে আসলে তিনি গা ঢাকা দেন সে। চলতি বছরের ৫ জানুয়ারি ঢাকার ভাটারা থেকে তাকে আটক করে সেখানকার পুলিশ। পরে তাকে আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য কয়েক দফা রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ১৫ জানুয়ারি আঁখিকে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর