আখাউড়ায় প্রবাসীর স্ত্রী বিষপান করে আত্মহত্যা করেছে !
আখাউড়া প্রতিনিধি : আখাউড়া মনিয়ন্দ ইউপির গোপালপুর গ্রামে সোমা বেগম (২৫) নামে এক গৃহবধূ কীটনাষক পানে আত্মহত্যা করেছে।কি কারনে আত্নহত্যা করেছে তা বলতে পারেনি কেউ, তবে তাদের স্বামী -স্ত্রীর মাঝে কিছু পারিবারিক কলহের ব্যাপার থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
আর এই ঘটনাটি ঘঠেছে আজ বৃহস্পতিবার বিকালে গৃহবধুর সোমা বেগমের পিত্রালয় গোপাল পুর গ্রামে। তার পিতার নাম মোঃ ছিদ্দিক মিয়া এবং স্বামীর নাম বাবুল মিয়া।
সন্ধ্যায় আখাউড়া সদর হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের এর জন্য মর্গে পাঠিয়েছে।
তবে কি কারনে গৃহবধূ সোমা আত্মহত্যা করেছে তাৎক্ষনিক বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও প্রতিবেশীরা বলছেন পারিবারিক কলহের কারনেই সোমা বেগম আত্মহত্যা করে থাকতে পারে। এ ব্যপারে মেয়ে পক্ষের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার সুত্রে জানা যায়, সোমা বেগমের সাথে একই উপজেলার ধরখার এলাকার প্রবাসী বাবুল মিয়ার সাথে বিয়ে হয়, কিছুদিন আগে বাবুল মিয়া দেশে ফিরে ছুটি কাটিয়ে পুনরায় বিদেশে যাওয়ার সময় বাবুল মিয়া তার স্ত্রী সোমা বেগম কে কিছু বলে যান নি তাই অভিমান করে সোমা বিষপানে আত্নহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর সত্যতা নিশ্চিত করেন থানার ওসি মোশারফ হোসেন তরফদার।বলেন এ ব্যাপারে অপমৃত্যুর মামলা প্রস্তুুতি চলছে।











