,

যুক্তরাষ্ট্রের চাপে হাফিজ সাঈদ আবার গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের চাপে আবার গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানভিত্তিক উগ্রবাদী সংগঠন লস্কর-ই-তাইয়েবার অন্যতম প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

লাহোরের আদালত গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেয়ার ঠিক এক সপ্তাহ পর বৃহস্পতিবার পুনরায় গ্রেপ্তার করা হলো হাফিয সাঈদকে। তাকে ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী মনে করে ভারত।

গত সপ্তাহে সাঈদের মুক্তির একদিন পরই গভীর উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানিয়ে দেয়া হয়, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে লস্কর-ই-তাইয়েবার ওই নেতাকে। শুধু মার্কিন প্রশাসনই নয়, তোলপাড় শুরু হয়ে যায় যুক্তরাষ্ট্রের থিঙ্ক-ট্যাঙ্ক সংস্থাগুলিতেও। সাঈদকে আবার গ্রেপ্তার করা না হলে ন্যাটো জোটের বাইরে থাকা দেশগুলির মধ্যে পাকিস্তানকে যে বিশেষ সুবিধা ও মর্যাদা দেয় যুক্তরাষ্ট্র, তা প্রত্যাহার করে নেয়ার দাবিও জোরালো হয়ে ওঠে। ভারতের তরফেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি