,

এক মিনিটেই কোটি টাকার মার্সিডিজের মালিক!

news-image

নিউজ ডেস্ক : মার্সিডিজে চড়তে হলে আপনাকে জীবনে অনেক পরিশ্রম করতে হবে। হয়ত এর জন্য আপনাকে সারা জীবন অপেক্ষা করতে হবে। হয়ত সারা জীবন পরিশ্রম করার পরও আপনার সেই স্বপ্ন অধরাই থেকে যেতে পারে।

কিন্তু এদিন ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডের দুই ব্যক্তি মাত্র এক মিনিটেই একটি মার্সিডিজ বাগিয়ে নিয়েছেন। ঐ দুই ব্যক্তি কিন্তু আলাদিনের আশ্চর্য প্রদীপ পায়নি। এর জন্য তারা মূলত চুরি বিদ্যার দ্বারস্থ হয়েছিল।

পুরো ঘটনাটি ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা গাড়িটিকে চাবি ছাড়াই মাত্র ৬০ সেকেন্ডে চুরি করে পালিয়ে যায় চোরেরা। ভিডিওটিতে দেখা যায়, অন্য একটি দামি গাড়ি এসে থামে চুরি হওয়া গাড়িটির পেছনে। ঐ গাড়ি থেকে দুই ব্যক্তি বের হয়ে একজন বাড়ির বাইরে নজর রাখতে থাকেন।

অন্যজন মার্সিডিজ গাড়িটির পাশে গিয়ে এক মুহূর্তের মধ্যে গাড়ির দরজা খুলে ফেলে। এরপর বাড়ির বাইরে নজর রাখা ব্যক্তি গিয়ে নিজেদের গাড়িতে চড়ে বসেন। আর অন্যজন চড়ে বসেন মার্সিডিজটিতে। ভিডিওতে দুই জনের কারোর চেহারা দেখা যায়নি। এনডিটিভি

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি