,

সৌদি প্রিন্স মিতেব শতকোটি ডলারে মুক্তি পেলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একশ কোটি ডলারের বিনিময়ে মুক্তি পেয়েছেন দুর্নীতির অভিযোগে আটক সৌদি প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহ। স্থানীয় সময় মঙ্গলবার প্রিন্স মিতেব মুক্তি পান বলে জানিয়েছেন এক সৌদি কর্মকর্তা।

মিতেবের মতো আরও তিন প্রভাবশালী ব্যক্তি বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে মুক্তির বিষয়ে সৌদি সরকারের সঙ্গে সমঝোতা করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সৌদি আরবের প্রয়াত বাদশা আব্দুল্লাহর ৬৪ বছর বয়সী ছেলে প্রিন্স মিতেব বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই। তাকে একসময় সৌদি সিংহাসনের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হতো। তিনি দীর্ঘকাল দেশটির অভিজাত বাহিনী ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন। গ্রেফতারের কিছুক্ষণ আগে তাকে পদচ্যুত করা হয়।

গত ৪ নভেম্বর সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে ২০০ জনেরও বেশি রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বকে আটক করা হয়েছিল। পরে তাদের বিলাসবহুল হোটেলে আটকে রেখে অত্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি