,

বিএনপির অঙ্গ সংগঠন নয় ছাত্রদল ও শ্রমিকদল

news-image

ইসিকে চিঠিতে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী শ্রমিক দলকে বিএনপির অঙ্গ সংগঠন থেকে ২০০৯ সালেই অব্যাহতি দেওয়া হয়েছে। তখন থেকেই সংগঠন দু’টি সহযোগী সংগঠন হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত করছে।

সম্প্রতি নির্বাচন কমিশনকে এ তথ্য জানিয়েছে বিএনপি। নিবন্ধন শর্ত প্রতিপালন করা হচ্ছে কিনা তা জানতে চেয়ে ইসির চিঠির জবাবে দলটি এ তথ্য জানায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে আরো জানান হয়, আরপিও’র শর্তাদি প্রতিপালন করা হচ্ছে। দলের সব স্তরে ১৫ শতাংশ মহিলা সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধারাবাহিকতায় ২০২০ সালে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

এতে বলা হয়, ২০০৯ সালের বিএনপি’র পঞ্চম কাউন্সিলে ছাত্রদল ও শ্রমিক দলকে অঙ্গসংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরপিওর নিবন্ধন শর্তাদি প্রতিপালনের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে কিছুদিন সময় চাওয়া হয়েছে চিঠিতে। নির্ধারিত সময়ে প্রতিবেদন না দিতে পারায় দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী