সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষী চিল্লার যার সঙ্গে অভিনয় করতে চাইলেন

news-image

বিনোদন ডেস্ক : বিশ্ব সুন্দরীর অনন্য সম্মান অর্জন করে দেশে ফিরেছেন হরিয়ানার তরুণী মানুষী চিল্লার। রোববার সকালে মুম্বাই বিমানবন্দরে পৌঁছার পর তিনি তার ভবিষ্যত ইচ্ছার কথা জানিয়েছেন।

আর সেটা হলো মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গেই অভিনয় করতে চান তিনি। কারণ আমিরের সিনেমায় সমাজের নানা সমস্যা সুন্দরভাবে তুলে ধরা হয়। তাতে বাস্তবের স্পর্শ থাকে। আর তাই আমিরের ছবিতেই অভিনয় করার ইচ্ছের কথা জানালেন বিশ্ব সুন্দরী মানুষী ছিল্লার। খবর আউট লুক ইন্ডয়া.কম।

বিশ্ব সুন্দরীদের বলিউডে আসা নতুন নয়। সাফল্যের নজিরও বেশ চোখের পড়ার মতো। ঐশ্বরিয়া রায় ও প্রিয়াঙ্কা চোপড়া তার জলন্ত উদাহরণ। প্রিয়াঙ্কাই মানুষীর সবচেয়ে পছন্দের অভিনেত্রী। তার মতোই কাজ করতে চান তিনি। সেই সঙ্গে সমাজে নারীর ও শিশুদের কল্যাণের জন্যও কাজ করার ইচ্ছে আছে মানুষীর।

মিস ওয়ার্ল্ড-২০১৭ খেতাব অর্জনের মধ্যদিয়ে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন মানুষী। দেশে ফিরে এক টুইট বার্তায় সবাইকে ধন্যবাদ জানান ২১ বছরের এই তরুণী।

সম্প্রতি চীনের সাংহাই শহরে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বিশ্বের ১২০ সুন্দরীকে পেছনে ফেলে মানুষী চ্যাম্পিয়ন মুকুট অর্জন করেন। মানুষীকে মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। প্রতিযোগিতার প্রথম রানার আপ হয়েছেন ইংল্যান্ডের স্টেফানি হিল ও দ্বিতীয় রানার আপ হন মেক্সিকোর আন্দ্রেয়া মিজা।

১৯৯৪ সালে ঐশ্বরিয়া রায় ও পরে ২০০০ সালে ভারত থেকে মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর দীর্ঘ ১৭ বছর পর বিশ্ব সুন্দরীর সম্মান অর্জন করেন মানুষী। তিনি হরিয়ানার সোনিপথের বিপিএস মেডিকেল কলেজের তৃতীয়বর্ষের ছাত্রী।

বিশ্ব সুন্দরীর মঞ্চে মনুষীকে প্রশ্ন করা হয়েছিল ‘কোন পেশায় বেতন সব চেয়ে বেশি হওয়া উচিত?’ এমন প্রশ্নের জাবাবে মানুষী বলেন, এক্ষেত্রে একজন ‘মা’ সর্বোচ্চ প্রাপ্যের দাবিদার। এই উত্তর পেয়ে অভিভূত হয়েছিলেন প্রতিযোগিতার বিচারকরা।

এরই মধ্যে বিশ্ব সুন্দরীকে সম্মান জানিয়ে উড়িষ্যার পুরি সমুদ্র সৈকতে বালুর ভাস্কর্য তৈরি করেছেন প্রখ্যাত বালি শিল্পী সুদর্শন পাটনায়েক। আর সেই ভাস্কর্যটির ছবি শেয়ার করে সুদর্শন শেয়ার করেছেন তার টুইটার অ্যাকাউন্টে। সঙ্গে লিখেছেন, ‘মিস ওয়ার্ল্ড মুকুট জেতায় মানুষীকে শুভেচ্ছা। তুমি ভারতকে গর্বিত করেছো। তাই তোমার জন্য আমার এই বালি ভাস্কর্য।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা