,

রোনালদো-নেইমারকে বেতনে ছাড়িয়ে গেলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : কয়েক মাস ধরে ব্যাপক জল্পনা-কল্পনার পর অবশেষে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন লিওনেল মেসি। গেলো শনিবার সকালে করা সই অনুযায়ী, ২০২১ সাল পর্যন্ত ক্যাম্প ন্যু’তে থাকবেন তিনি।

অবশ্য গত জুলাইতেই মেসির সঙ্গে চুক্তি নবায়ন হয়ে গেছে বলে ঘোষণা দেয় বার্সা কর্তৃপক্ষ। তবে তা আলোর মুখ দেখতে লাগল চার মাস। কারণটা আর কিছুই নয়, বেতন। মনের মতো পারিশ্রমিক না হওয়ায় এতদিন তাতে সই করেননি তিনি। নতুন চুক্তি অনুযায়ী, এখন আকাশচুম্বী বেতন পাবেন ভিনগ্রহের ফুটবলার। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার খুদে যাদুকরই। ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের চেয়েও বেশি বেতন পাবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এখন।

ইতালিয়ান সংবাদপত্র গ্যাজেট ডেলো স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, মেসি এখন বার্ষিক বেতন পাবেন ৪০ মিলিয়ন ইউরো। যা রোনালদোর চেয়ে প্রায় দ্বিগুণ। রিয়াল মাদ্রিদে সিআরসেভেন বার্ষিক বেতন পান ২১ মিলিয়ন ইউরো।
গেলো আগস্টে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। প্যারিসে চুক্তি অনুযায়ী, ব্রাজিল ফরোয়ার্ড বার্ষিক বেতন পাবেন ৩০ মিলিয়ন ইউরো। এতদিন সবচেয়ে দামি ফুটবলার ছিলেন তিনিই। এবার তাকেও টপকে গেলেন আর্জেন্টাইন যুবরাজ। এখন ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন ওয়ান্ডারম্যান।

প্রতিবেদনে আরো উঠে এসেছে, রোনালদোর চেয়ে বেশি বেতন পাবেন সদ্যই চেলসি ছেড়ে চীনা দলে ভেড়া ব্রাজিল মিডফিল্ডার অস্কার। বার্ষিক তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ২৪ মিলিয়ন ইউরো।

সময়ের সেরা তিন খেলোয়াড় মেসি-রোনালদো-নেইমার। বার্সায় আর্জেন্টাইন সুপারস্টার, পিএসজিতে ব্রাজিল সেনসেশনযে বেতন পান, এর চেয়ে রিয়ালে কম পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন পর্তুগিজ উইঙ্গার। স্প্যানিশ ক্লাবটিতে বেতন বাড়ানোর দাবি তুলেছেন। এমনকি বেতন না বাড়ালে মাদ্রিদ ছাড়ারও হুমকি দিয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর