সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুগাবেকে পদত্যাগে রাজি করানোর নেপথ্যে যিনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কার্যত সেনা অভ্যুত্থানের মাধ্যমে ‘গৃহবন্দি’ জিম্বাবুয়ে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন গত সপ্তাহে। ১৯৮০ সালের স্বাধীনতার পর থেকেই দেশটি শাসন করছিলেন মুগাবে। বিভিন্ন অনিয়ম ও অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ক্ষমতায় ছিলেন এই প্রবীন শাসক। মগাবের ক্ষমতা থেকে নামার কোনো লক্ষণ ছিল না।

সেনাবাহিনী, তার রাজনৈতিক দলসহ বিভিন্ন চাপের মধ্যে পদত্যাগ নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন রয়েছে। কেন তিনি হঠাৎ পদত্যাগে রাজি হলেন, তা অনেকের কাছেই আশ্চর্য। অনেকের কাছে আগ্রহ তৈরি হয়েছে মুগাবের পতগ্যাদের নেপথ্যে কে কাজ করেছেন?

জানা গেছে, মুগাবের বহুল প্রত্যাশিত এ পদত্যাগের পেছনে এক খ্রিস্টান পুরোহিতের ভূমিকা ছিল। রেভারেন্ড ফিদেলিস মুকোনোরি নামের এ পুরোহিতই মুগাবের পদত্যাগে মধ্যস্থতা করেন।

জিম্বাবুয়ের ভয়াবহ গৃহযুদ্ধের সময় তরুণ বয়সে মুকোনোরি যুদ্ধের নৃশংসতার তথ্যপ্রমাণ সংগ্রহ করেছিলেন। এ খবর সে সময় কাটছাঁট করে পৌঁছানো হয় তৎকালীন স্বাধীনতা সংগ্রামের নেতৃস্থানীয় নেতা মুগাবের কাছেও। মুগাবের শাসনক্ষমতার কয়েক দশক পর আবার সেই মুকোনোরিই তাকে ক্ষমতা হস্তান্তরে প্রভাবিত করেন।

জিম্বাবুয়েতে সাম্প্রতিক সামরিক অভ্যুত্থান ও ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের পর প্রথম সাক্ষাৎকারে মুগাবের পদত্যাগের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুকোনোরি।

জিম্বাবুয়ের প্রেসিডেন্টের বাসভবন স্টেট হাউস ও মুগাবের ব্যক্তিগত বাড়িতে তার সঙ্গে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক ও আলোচনা করেছেন- সে সম্পর্কে সাক্ষাৎকারে বিস্তারিত বর্ণনা দিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের পুরোহিত মুকোনোরি।

ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে তিনিই মুগাবে এবং প্রতিরক্ষা বাহিনীর মধ্যে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন।

কারণ তার প্রতি আস্থা ছিল দু’পক্ষেরই। টাইপিস্ট থেকে ফার্স্ট লেডি হওয়া গ্রেস মুগাবের কারণে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে মুগাবেকে পদত্যাগে রাজি করাতে মুকোনোরি প্রতিদিনই তার সঙ্গে কথা বলেছেন বলে জানান। ৭০ বছর বয়সী এ খ্রিস্টান পুরোহিত বলেন, অতীতেও জিম্বাবুয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অনেক সংকটে তিনি মধ্যস্থতা করেছেন। সূত্র : সিএনএন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা