,

মিয়ানমার সেনাপ্রধানের সঙ্গে পোপের বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক চার্চপ্রধান পোপ ফ্রান্সিস তিনদিনের সফরে মিয়ানমার পৌঁছে দেশটির সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মিয়ানমার কর্তৃপক্ষের ‘মহান দায়িত্ব’ নিয়ে পোপ আলোচনা করেন।

আজ সোমবার সন্ধ্যায় মিয়ানমারের আর্চবিশপের বাসায় ১৫ মিনিটব্যাপি ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ভ্যাটিকান বলছে, আর্চবিশপের বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে সেনাপ্রধান মিন অং হ্লেইং ছাড়াও মিয়ানমারের ব্যুরো অব স্পেশাল অপারেশনের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাও উপস্থিত ছিলেন। বৈঠকের স্থায়ীত্ব ছিল ১৫ মিনিট।

ভ্যাটিকানের মুখপাত্র গ্রেগ বার্ক পোপের ব্যক্তিগত এই বৈঠকের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

তবে তিনি বলেছেন, দেশটির গণতান্ত্রিক রূপান্তরের এই মুহূর্তে কর্তৃপক্ষের ‘মহান দায়িত্ব’ সম্পর্কে আলোচনা করেছেন তারা।

রাখাইন প্রদেশের দেশটির নিরাপত্তাবাহিনীর নৃশংস অভিযানের নেতৃত্বে আছেন সেনাপ্রধান মিন অং হ্লেইং। সেনাবাহিনীর পোড়া মাটি অভিযানে ৬ লাখ ২২ হাজারের বেশি রোহিঙ্গা প্রতিবেশি বাংলাদেশে ঢুকেছে।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র মিয়ানমার সেনাবাহিনীর এই অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ হিসেবে চিহ্নিত করেছে।

সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে পোপ ফ্রান্সিসের বৈঠক বুধবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সোমবার ইয়াঙ্গুনে পৌঁছার পর পোপের এই বৈঠক এগিয়ে সন্ধ্যায় আনা হয়। তিনদিনের সফর শেসে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের উদ্দেশে নেইপিদো ত্যাগ করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি