সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খতমে নবুওয়াত প্রশ্নে পাকিস্তানে বিক্ষোভ, নিহত ৬, আহত ২৫০

news-image

নির্বাচনী শপথ থেকে রাসুল সা. এর খতমে নবুওয়াত সংক্রান্ত বাক্য বাদ দেয়ার চেষ্টা কথা আগেই জানা যায়। কিন্তু কে সংসদে সংশোধিত শপথ বাক্য উত্থাপনের চেষ্টা করে তা জানা যায় নি পূর্বে।

তদন্তের পর জানা যায়, ধর্মমন্ত্রী জাহিদ হামিদ এ প্রস্তাব উত্থাপনের সঙ্গে জড়িত।

নামপ্রকাশিত হওয়ার পর তার পদত্যাগ দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়েছে। সরকার প্রশাসনকে সেনা মোতায়নের ক্ষমতা দিয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে সেনা মোতায়ানের কথা শোনা যাচ্ছে।

চলমান এই বিক্ষোভে ইতোমধ্যে ৬ জন প্রাণ হারিয়েছে।

পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের অবস্থান ধর্মঘট ভেঙ্গে দিতে চেষ্টা চালায়। কয়েক সপ্তাহ ধরে এই ধর্মঘট চলছিল। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে মারে।

গত শনিবারের ওই সহিংসতায় অন্তত ছয় জন নিহত ও প্রায় ১শ ৯০ জন আহত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার শনিবার সন্ধ্যায় রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যাপ্ত সৈন্য মোতায়েনের অনুমতি দিয়েছে।

সূত্র : জিও নিউজ

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা