,

গুম করা হচ্ছে রোহিঙ্গা রিপোর্টারদের

news-image

নিউজ ডেস্ক : রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের চিত্র তুলে ধরা রিপোর্টারদের ভয়-ভীতি দেখানোর পাশাপাশি গুমের অভিযোগ উঠেছে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, তরুণ রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা ২০১২ সাল থেকে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নিপীড়নের চিত্র গোপনে ধারণ করতেন এবং স্মার্টফোনের মাধ্যমে এসব অডিও-ভিডিও ও স্থির ছবি দেশের বাইরে পাঠিয়ে দিতেন।

মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে, রোহিঙ্গা তরুণদের এই নেটওয়ার্ক ধ্বংস করার জন্য বর্মী সেনারা এইসব রিপোর্টারদের অনেককে অপহরণ ও হত্যা করেছে। ফলে অবরুদ্ধ রাখাইন রাজ্যে বর্তমানে কী ঘটছে সে সম্পর্কে খুব কমই জানা যাচ্ছে।

রোহিঙ্গা সম্প্রদায়ের নিউজ পোর্টল ”দ্য স্টেটলেস” এর সম্পাদনায় নিয়োজিত রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ রফিক জানান, গত বছর ক্র্যাকডাউন শুরুর পর রাখাইনের ৯৫ শতাংশেরও বেশি মোবাইল প্রতিবেদককে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ফলে রোহিঙ্গা গ্রামগুলোতে ধর্ষণ, হত্যা ও অগ্নিসংযোগ অব্যাহত থাকলেও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের জন্য প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা সম্ভব হচ্ছে না।

অথচ গত বছরও রাখাইনে ২ হাজার জন মোবাইল প্রতিবেদক ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশভিত্তিক রোহিঙ্গা সম্প্রদায়ের মুখপাত্র কো কো লিন।

এদিকে, রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা এক মোবাইল প্রতিবেদকের সঙ্গে কথা বলেছে দ্য গার্ডিয়ান। গত সেপ্টেম্বরে বাংলাদেশে পালিয়ে আসা নূর হোসেন নামের এই মোবাইল প্রতিবেদক বলেন, তথ্য সংগ্রহে তারা ভয়াবহ ঝুঁকি সম্মুখীন হয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি