সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওবামাকন্যা মালিয়ার কাণ্ড

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা মালিয়ার চুম্বনের পর এবার সিগারেটের ধোঁয়া ওড়ানোর একটি ভিডিও অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যা নিয়ে রীতিমত শুরু হয়েছে তোলপাড়।

সম্প্রতি একটি ম্যাগাজিনের প্রচ্ছদে প্রকাশিত মালিয়া ওবামার ছবি থেকেই বিতর্কের সূত্রপাত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মালিয়াকে ওই ছবিতে দেখা গিয়েছে চুম্বনরত অবস্থায়। অন্য আরো একটি ছবিতে ধূমপান করতে দেখা যায় তাকে।

বিতর্কিত ওই ভিডিও নিয়ে মালিয়ার পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কন্যা চেলসি ক্লিনটন।

মালিয়ার ব্যক্তিজীবন নিয়ে সংবাদমাধ্যমে অতিরঞ্জিত করে খবর প্রকাশের অভিযোগ তুলেছেন ইভানকা ও চেলসি। টুইট করে তারা মালিয়ার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগও আনেন। খবর টাইমস অব ইন্ডয়ার।

সম্প্রতি হার্ভার্ডের ছাত্রী মালিয়া একটি ফুটবল ম্যাচ দেখতে যান। সেখানে তার সহপাঠীকে চুম্বন করেন। এবার তিনি মুখে সিগারেটের ধোঁয়া আয়েশি ঢংয়ে ধোঁয়া ওড়ান তিনি। সিগারেটের ধোঁয়া ওড়ানো সেই ভিডিও মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশ হলে তা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। যা নিয়ে অনেকে আপত্তিকর মন্তব্যও করেছেন মালিয়া সম্পর্কে। সেই মন্তব্যের ছিটে-ফোটা বাবা বারাক ওবামাকে নিয়েও ছড়াচ্ছে।

এ নিয়ে ইভানকা ট্রাম্প লিখেছেন, ‘কলেজের অন্য ছেলেমেয়েদের মতো গোপনীয়তা রক্ষার অধিকার মালিয়ারও রয়েছে। যা মিডিয়ার মাত্রা ছাড়ানো উচিত হয়নি।’

ইভানকার টুইটের পর চেলসি টুইটে বলেন, ‘কলেজ ছাত্রী হিসেবে মালিয়া ওবামার ব্যক্তিগত জীবন থাকতেই পারে। সেই গোপনীয়তা নিয়ে মিডিয়ার কেন মাথা ব্যথা।’

অবশ্য এ বিষয়ে ওবামা কন্যা মালিয়া স্বপক্ষে কোনো বক্তব্য রাখেননি। মন্তব্য করেননি প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা বা তার স্ত্রী মিশেলও।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা