সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা, নিহত ৫৩ গ্রামবাসী

news-image

সিরিয়ার পূর্বাঞ্চলের আল-সাফাহর একটি গ্রামে রাশিয়ান বিমান হামলায় অন্তত ৫৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ শিশু রয়েছে।
গতকাল রোববার সকালে সংঘটিত এ হামলার ঘটনা ঘটেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক গ্রুপ এসওএইচআর জানায়, বিমান হামলার শিকার গ্রামটি সিরিয়ার দেইর আল-জহুর প্রদেশে অবস্থিত। যেটি এখনো ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএসের দখলে রয়েছে।

এসওএইচআর প্রাথমিকভাবে জানায়, আবাসিক ভবনে বিমান হামলার ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। কিন্তু পর্যবেক্ষক গ্রুপের প্রধান রামি আবদেল রহমান সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ধারণা করা হচ্ছে, বিমান হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়বে। তিনি জানান, দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে হামলার ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে।

রাশিয়া এই বিমান হামলার কথা স্বীকার করে জানিয়েছে, এ হামলা মূলত জঙ্গিগোষ্ঠী ও তাদের দুর্গে আঘাত হানার জন্যই চালানো হয়েছে।

সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলমান গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এক গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া।

যদিও জাতিসংঘের সমর্থনে আগামী সপ্তাহে জেনেভা সম্মেলনে সিরিয়ার সংকট নিয়ে শান্তি আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। কিন্তু সিরিয়া সংকট নিয়ে এর আগের সব আলোচনাই ব্যর্থ হয়েছে। সে ক্ষেত্রে এ আলোচনা কতটা কার্যকর হবে, তা দেখার বিষয়।

দীর্ঘ সাত বছর ধরে সিরিয়ায় চলমান সংকটে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এ ছাড়া এক কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

চলমান সংকটের মধ্যেই বিভিন্ন সময়ে বিদ্রোহী গ্রুপ ও আসাদ সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে গেছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সংকট সমাধানের চেয়ে যুদ্ধকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা