,

লিবিয়াতে ভূমধ্যসাগর পার হতে গিয়ে ৩০ শরণার্থীর মৃত্যু, উদ্ধার ২০০

news-image

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে রোববার ২০০ জন শরণার্থীকে উদ্ধার করেছে দেশটির নৌ-বাহিনী। এছাড়া ৩০ জনকে মৃত উদ্ধার করা হয়।
আফ্রিকান শরণার্থীদের ইউরোপ পাড়ি দেয়ার জন্যই লিবিয়াই প্রধান পয়েন্ট। প্রতিবছর প্রায় ৩ হাজার শরণার্থী ইউরোপ পাড়ি দিতে গিয়ে মৃত্যুবরণ করে। এদের মধ্যে বেশিরভাগই মারা যায় লিবিয়া ও ইতালিতে। আন্তর্জাতিক শরণার্থী সংস্থা জানায়, ২০০০ সাল থেকে ভূমধ্যসাগর মৃত্যুমুখে পতিত হওয়া বিশ্বের বিপদজনক স্থানগুলোর মধ্যে অন্যতম।
দেশটির নৌ-বাহিনী জানায়, একটি জাহাজ থেকে ৩১ টি মৃতদেহসহ আরো ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরেকটি জাহাজ থেকে ১৪০ জনকে উদ্ধার করা হয়। নৌ-বাহিনীর মূখপাত্র আইয়ুব কাসেম এএফপিকে জানান, ১৩ জন নারী ও শিশুসহ ৪০ জন নিখোঁজ রয়েছে।
ফরাসি এনজিও এসওএস মিডেলটারিয়ান জানায়, গত দুই দিনে তারা ৪০০ জন শরণার্থীকে উদ্ধার করেছে। ইতালির কোস্ট গার্ড এএফপিকে জানান, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্তই প্রায় ১ হাজার ৫০০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। দুদিন যাবত প্রায় ১৫০০জনকে উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত শরণার্থীরা সোমালিয়া, ঘানা, ইথিওপিয়া, নাইজেরিয়া ও পাকিস্তানের নাগরিক। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি