,

মমতার নাক কেটে নেওয়ার হুমকি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পদ্মাবতী ছবিতে দীপিকা পাড়ুকোন ও হরিয়ানা রাজ্যের বিজেপি নেতা সুরজ পাল আমু। বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবতী’ চলচ্চিত্র নিয়ে ভারতে বিতর্ক যেন থামছেই না।

গতকাল শুক্রবার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘পদ্মাবতী’ পশ্চিমবঙ্গে মুক্তি দিতে চাইলে সব রকমের ব্যবস্থা করা হবে।

এই মন্তব্যের পর আজ শনিবার হরিয়ানা রাজ্যের বিজেপি নেতা সুরজ পাল আমু মমতার নাক কেটে নেওয়ার ঘোষণা দেন।

এর আগে পদ্মাবতী চলচ্চিত্রের পরিচালক সঞ্জয় লীলা বনশালী ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথার দাম ঘোষণা করেন হরিয়ানা রাজ্যের বিজেপি ওই নেতা।

সুরজ পাল আমু জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের দশা হিন্দুধর্মের মহাকাব্য রামায়ণের সুপর্ণখার মতো হবে। নাক কেটে নেওয়া হবে।

বিজেপি নেতা জানান, কিছু নারীদের রাক্ষুসী প্রবৃত্তি থাকে। যেমন : রামায়ণে সুপর্ণখার ছিল। সুপর্ণখার নাক কেটে তাঁর চিকিৎসা করেছিলেন লক্ষণ। মমতা বন্দ্যোপাধ্যায় যেন সে কথা না ভোলেন।

তবে পদ্মাবতী চলচ্চিত্র নিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সঞ্জয় লীলা বনশালীর মাথার দাম ধার্য করায় এরই মধ্যে বিজেপি সুরজ পাল আমুকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু সেই নোটিশে না থেমে ফের মমতার নাক কেটে নেওয়ার হুমকি দিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি