,

নওগাঁয় বাস খাদে পড়ে নিহত ২, আহত ২

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমিতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ২ জন।

আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দাড়িয়াপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ও পূবালী ব্যাংক লিমিটেড বগুড়ার সান্তাহার শাখার ক্যাশিয়ার আব্দুর রহিম (৪৫) এবং দুর্ঘটনা কবলিত তিশা বাসের হেলপার ইসমাইল হোসেন (৪৮)।

মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁগামী তিশা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমিতলা নামক স্থানে আসলে বিপরীতগামী অপর বাসকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে