,

সন্তানসহ অভিনেত্রী তিন্নির দেশ ত্যাগ

news-image

বিনোদন প্রতিবেদক : মিডিয়া জগতে পরিচিত মুখ শ্রাবস্তী দত্ত তিন্নি। শুরুর দিকে বেশ সরব ছিলেন মিডিয়ায়। কিছুদিন থাকার পর এখন মাঝেমধ্যে অভিনয়ে ফিরেন। আবার হারিয়ে যান। এবার দীর্ঘ দুই বছরের জন্য বিদায় নিলেন অভিনয় থেকে। সপরিবারে তিন্নি এখন কানাডায় আছেন। গত ১৫ অক্টোবর সেখানে যান তিনি। এ বিষয়ে তিন্নি গণমাধ্যমে বলেন, ‘কানাডায় আমার ভাই থাকেন। তার কাছে মাকে নিয়ে আমি এসেছি। সঙ্গে আমার মেয়ে ওয়ারিশা আছে।’

একেবারে কানাডায় স্থায়ী হওয়ার জন্য নয়, টানা দুই বছর কানাডার বিভ্ন্নি জায়গা ঘুরে দেখতে চান বলে জানান তিন্নি। তিনি বলেন, ‘এখানে দারুণ সময় কাটছে। ঘুরে বেড়াতেও অনেক ভালো লাগছে। দুই বছর পর দেশে ফেরার ইচ্ছে রয়েছে আমার।’ অভিনয়ে দীর্ঘদিন বিরতি দিয়ে ২০১৫ সালে ‘একই বৃত্তে’ নাটক দিয়ে অভিনয়ে ফিরছিলেন আলোচিত মডেল-অভিনেত্রী তিন্নি। এরপর একই বছর আরো কিছু নাটকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তারপর আবারও বিরতি নেন তিনি।

চলতি বছরের জুলাইয়ে তিনি সর্বশেষ ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নামে একটি নাটকে অভিনয় করেন। পারভেজ আমিন পরিচালিত নাটকটিতে সজলের বিপরীতে অভিনয় করেন তিন্নি। এই নাটকের মাধ্যমে দীর্ঘ আট বছর পর সজলের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।

একসময় শুধু মডেলিং করে জনপ্রিয়তা পান তিন্নি। এরপর নাটকে অভিনয় করেও পেয়েছেন দর্শকের গ্রহণযোগ্যতা। শুধু নাটকে নয়, চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। শাকিব খানের বিপরীতে করা তাঁর অভিনীত চলচ্চিত্রটির নাম হলো ‘সে আমার মন কেড়েছে’। ছবিটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর