,

জর্জিয়ায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১২

news-image

জর্জিয়ার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। ব্ল্যাক সি উপকূলের বৃহত্তম বাতুমি শহরের একটি হোটেলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। খবর বিবিসির।

২২ তলা বিশিষ্ট লিওগ্র্যান্ড হোটেলে আগুন লাগার পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী জাল মিকেলাদজে বলেন, নিহতদের অধিকাংশই ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন।

ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় আরো ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

জর্জিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হোটেলটি থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজন তুর্কি নাগরিক এবং এক ইসরায়েলি। তবে যারা নিহত হয়েছে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে দমকলের ১৬টি গাড়ি এবং ১শ জন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি