,

বিয়ের ধুম পড়ে গেছে ভারতের অন্ধ্র প্রদেশে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হেমন্তের শেষ আর শীতের শুরু উপমহাদেশের ‘বিয়ের মৌসুম’। তারই ধারাবাহিকতায় বিয়ের ধুম পড়ে গেছে ভারতের অন্ধ্র প্রদেশে। বরাবরের ধারাবাহিকতায় এই মৌসুমেও অন্তত লক্ষাধিক বিয়ের আভাস পাচ্ছেন রাজ্যের কর্মকর্তারা। রাজ্যজুড়ে তাই সরকারি-বেসরকারি দফতরে জমা পড়ছে গোছা গোছা ছুটির আবেদন। কেউ বিয়ে করার জন্য, কেউ বিয়ের নিমন্ত্রণে অংশ নেওয়ার জন্য।

এই বিয়ের দাওয়াতে অংশ নিতে ছুটি চাইছেন রাজ্যের বিধানসভার সদস্যরাও (বিধায়ক)।বিধানসভার স্পিকার কোডেলা শিবপ্রসাদ রাও মঞ্জুরও করছেন সেসব ছুটির আবেদন। কিন্তু তাই বলে শতাধিক বিধায়ক ছুটি চাইবেন, আর স্পিকারও তা দিয়ে বসবেন?

শুক্রবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগে থেকেই ১৭৬ আসনবিশিষ্ট বিধানসভার বিরোধীদল যুবজন শ্রমিক রিঠু কংগ্রেসের ৬৭ বিধায়ক অধিবেশন বয়কট করে আসছেন। এরমধ্যে ক্ষমতাসীন দল তেলুগু দেশম পার্টিরও শতাধিক বিধায়ক ছুটি পেয়ে যাওয়ায় আগামী দুই কর্মদিবস ফাঁকা থাকবে বিধানসভার অধিবেশনকক্ষ।

এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচকদের অনেকেই বলতে শুরু করেছেন, গত বছর যে বিধায়কদের মাসিক বেতন ৯৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ২৫ হাজার রুপি করা হয়, যাদের কাঁধে রাজ্যের উন্নয়নের গুরুদায়িত্ব, তারা কীভাবে গণহারে ছুটি নিতে পারেন!

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি