,

আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে : ওবায়দুল কাদের

news-image

গাজীপুর প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘কাজ, সততা, যোগ্যতা ও দক্ষতার জন্য আগামী নির্বাচনেও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। ‘

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কের প্রশস্তকরণের কাজ পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অনেক কাজ করায় আমাদের উপর জনগণ খুশি। বিএনপির এমন কোনো কাজের নিদর্শন নেই। ফলে বড় দল হিসেবে নির্বাচন হলে বিএনপি আসন পাবে না, কত আসন পাবে সেটা তো আমি জানি না। সেটা আল্লাহ পাক জানেন, এদেশের জনগণ জানেন।

এসময় মন্ত্রীর সাথে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিন রেজা, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী