সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের মূল্যবৃদ্ধি সরকারের লুটপাটের বহিঃপ্রকাশ : সংবাদ সম্মেলনে রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি শুধু অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্তই নয়, এটি ‘ভোটারবিহীন’ সরকারের লুটপাট-নীতির বহিঃপ্রকাশ। তিনি এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা ও তাঁদের আত্মীয়স্বজনদের লুটপাটের আরও বেশি সুযোগ করে দিতেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর সংবাদ সম্মেলন করে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্তের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছে বিএনপি। একই সঙ্গে অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি করা হচ্ছে।

প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর এ সিদ্ধান্ত আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। ক্ষমতায় আসার পর ২০১০ সালে এই সরকার প্রথম বিদ্যুতের দাম বাড়ায়। এবারসহ আটবার বিদ্যুতের দাম বাড়ানো হলো।

বিএনপি নেতা রিজভী বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বিপাকে পড়বে দেশের সীমিত আয়ের মানুষ। এ কারণে গোটা অর্থনীতিই হুমকির মুখে পড়বে। তিনি বলেন, শিল্প খাতেও মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে। শিল্প উৎপাদন ব্যয় বেড়ে গেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়বে। কৃষি উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুরান ঢাকার আদালতে যাওয়ার সময় বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার ঘটনায় নিন্দা জানান রিজভী।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা