সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ভোট ছাড়াই ক্ষমতায় থাকতে চায় : গয়েশ্বর

news-image

খুলনা প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ”আওয়ামী লীগ ‘আরামদায়ক প্রস্থানের’ পথ খুঁজছে। তারা এতো অপকর্ম করেছেন যে ক্ষমতায় না থাকলে রেহাই পাবেন না।


তিনি বলেন, ”দেশের বিচার ব্যবস্থায় সংকটকাল অতিক্রম করছে। দেহত্যাগের ভয়ে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছে। প্রধান বিচারপতিবিহীন বিচার ব্যবস্থা চলতে পারে না। ”

বুধবার খুলনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপি এ সভার আয়োজন করে।

গয়েশ্বর রায় বলেন, ”গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের জন্ম হলেও আজ সে আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে। এজন্য তারা ভোট ছাড়াই ক্ষমতায় থাকতে চায়। ”

মহানগর সভাপতি এমপি নজরুল ইসলাম মঞ্জু আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন বিএনপি নেতা এম নুরুল ইসলাম, অ্যাড. আব্দুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, কেসিসি’র মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা