,

১১ আরোহী নিয়ে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১১জন আরোহী ছিল। বুধবার যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে, ফিলিপাইনে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগানের বহরে যুক্ত ছিলো ওই বিমানটি। খবর বিবিসি।

নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্রু এবং যাত্রীসহ ১১ জন আরোহী নিয়ে মার্কিন নৌবাহিনীর একটি বিমান জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের সাগরে বিধ্বস্ত হয়েছে।

রণতরী ইউএসএস রোনাল্ড রিগানের বহরে রুটিন মাফিক অপারেশনে অংশ নিয়েছিল বিমানটি। ইতোমধ্যেই ইউএসএসয়ের তরফ থেকে তল্লাশি এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বিমান বিধ্বস্তের সঠিক কারণ এখনও জানা যায়নি।

এর আগে গত আগস্টে সিঙ্গাপুরে ইউএসএস জন এস. ম্যাককেইন রণতরী একটি ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে ১০ নাবিক নিহত এবং আরো পাঁচজন আহত হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি