,

ভারতে সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যে এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে ‘ত্রিপুর স্টেট রাইফেলস’ (টিএসআর)-এর এক সদস্যা। ঘটনার পর হত্যাকারী ওই টিএসআর সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত সাংবাদিকের নাম সুদীপদত্ত ভৌমিক। তিনি ত্রিপুরার বাংলা দৈনিক ‘স্যন্দন’-এর অপরাধবিষয়ক সাংবাদিক।

মঙ্গলবার দুপুরে তিনি সংবাদ সংগ্রহ করতে গেলে টিএসআর-এর দ্বিতীয় ব্যাটালিয়নের ওই সদস্যের সঙ্গে বাক-বিতণ্ডতা হয়। এ সময় টিএসআর-এর ওই সদস্য সুদীপের ওপর ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সুদীপ ঘটনাস্থলেই নিহত হন। খবর টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

স্থানীয় পুলিশ সূত্রে বলা হয়েছে, টিএসআর সদস্যের নাম নন্দগোপাল রিয়াং। তিনি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সুদীপদত্ত ভৌমিককে গুলি করেন বলে অভিযোগ। পরে অভিযুক্ত নন্দগোপালকে আটক করা হয়।

স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল দে বলেন, ‘আমার সংবাদপত্রের সিনিয়ার সাংবাদিক সুদীপদত্ত ভৌমিক দুপুরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আরকে নগরে টিএসআর-এর দ্বিতীয় ব্যাটালিয়নের কমান্ডেন্টের সঙ্গে দেখা করতে যান। কিন্তু সুদীপ যখন সেখানে পৌঁছায় কমান্ডেন্টের দেহরক্ষীর সঙ্গে বাক-বিতণ্ডা হয় এবং সে সময়ই ওই দেহরক্ষী সুদীপকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুদীপ ঘটনাস্থলেই মারা যায়’।

নিহত সুদীপদত্ত ভৌমিক দৈনিক ‘স্যন্দন’ পত্রিকা ছাড়াও স্থানীয় টিভি চ্যানেল ‘ভেনগার্ড’-এর সঙ্গেও যুক্ত ছিলেন। মৃত্যুর পরই সুদীপের লাশ পোস্ট মর্টেমের জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় গোবিন্দ বল্লভ পন্থ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত সুদীপের মা, স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি