সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার রেফারিতে আর নির্বাচন হবে না : দুদু

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘রেফারি হবেন আওয়ামী লীগের সভানেত্রী (শেখ হাসিনা), আর আমাদের নির্বাচন করতে হবে। আমি বলতে চাই, এমন নির্বাচন কেউ যদি স্বপ্নও দেখে থাকেন, সেটা আর হবে না।’

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দল আয়োজিত মানববন্ধনে বিএনপির এই ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কৃষক দলের আহ্বায়ক নাসির হায়দার।

আগামী নির্বাচনের আগেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘সেই ধরনের পরিস্থিতি দেশের মানুষ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৈরি করবে।’

সরকারের সব রকম বিধি-নিষেধ ভেঙে তারেক রহমানের ওপর অন্যায় করা হয়েছে বলে অভিযোগ করেন এই বিএনপিনেতা।

শামসুজ্জামান দুদু আরো বলেন, ‘আগামী নির্বাচন সময় মতো ও উৎসবমুখর পরিবেশেই হবে। আর সেই নির্বাচনে বিএনপি যাবে। তবে শেখ হাসিনার অধীনে ৫ জানুয়ারির মতো নির্বাচন হবে,এটা আওয়ামী লীগ ভুলে গেলে তাদের জন্য ভালো হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনি (শেখ হাসিনা) আপনার আসনে নির্বাচন করুন, আর তারেক রহমান তাঁর আসনে করুক। রেফারি হবে অন্যজন। আগামী নির্বাচনে আপনি কত ভোট পান, আর তারেক রহমান কত ভোট পান, আমরা দেখতে চাই।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা