সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএসের পতন ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতন ঘোষণা করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ইরানের বিপ্লবী বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলেইমানিও দেশটির সর্বোচ্চ নেতার কাছে পাঠানো এক বার্তায় আইএসের পতন ঘোষণা করেন। তেহরানের বিপ্লবী বাহিনী নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিপাহ নিউজে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ইরান সীমান্তের বাইরে এবং সিরিয়া ও ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করছে তেহরানের কুদস ফোর্স। এই বাহিনীর নেতৃত্বে থাকা সোলেইমানি আইএসের বিরুদ্ধে পরিচালিত বেশ কিছু অভিযানের ভিডিও ও ছবি সম্প্রতি প্রকাশ করেন।

গত সপ্তাহে ইরানের পূর্বাঞ্চলের আলবু কামালে সোলেইমানির একটি ছবি ইরানি গণমাধ্যমে প্রকাশিত হয়। মঙ্গলবার সোলেইমানি এই ছবির ব্যাপারে বলেন, ওই অঞ্চলে এটিই ছিল ইসলামিক স্টেটের দখলে থাকা শেষ ভূখণ্ড; যা পুনর্দখলে নেয়ার দাবি করেন তিনি।

ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী বিপ্লবী গার্ড সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে দেশটিতে লড়াই করছে। গত কয়েক বছর ধরে দেশের বাইরে বাগদাদ এবং সিরিয়ার কেন্দ্রীয় সরকারের কোটি কোটি ডলারের অর্থনৈতিক সাম্রাজ্যের তত্ত্বাবধান করছে ইরানের এই বিপ্লবী বাহিনী।

সিরিয়া এবং ইরাকে আইএসবিরোধী লড়াইয়ে ইরানের জ্যেষ্ঠ কমান্ডারসহ এক হাজারের বেশি সেনাসদস্য নিহত হয়েছে। সূত্র : রয়টার্স।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা