,

আজ থেকেই অভিশংসনে মুগাবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগে রাজি না হওয়ায়, আজই জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনতে যাচ্ছে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি। ক্ষমতাসীন দলের নেতা এমআংগওয়ানা জানিয়েছেন, মুগাবের বিরুদ্ধে স্ত্রী গ্রেস মুগাবেকে অন্যায়ভাবে জিম্বাবুয়ের সাংবিধানিক ক্ষমতায় যাবার প্রচেষ্টার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে আজ মঙ্গলবারই সংসদে অভিশংসন আনা হবে।

তিনি বলেছেন, অভিশংসনের এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বড়জোর দুই দিনের মত লাগতে পারে। অর্থাৎ বুধবারের মধ্যেই প্রেসিডেন্ট মুগাবের বিদায় নিশ্চিত করা যাবে বলেও তিনি উল্লেখ করেছেন। পদত্যাগের জন্য মুগাবেকে তার নিজের দল জানু-পিএফ পার্টি চব্বিশ ঘণ্টার যে সময় বেঁধে দিয়েছিল তারও সময় অতিক্রান্ত হয়েছে সোমবার। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, মুগাবের ভবিষ্যৎ নিয়ে তাদের একটা ‘রোডম্যাপ বা পরিকল্পনা’ রয়েছে। সেনা কর্মকর্তারা আরো জানিয়েছেন, বরখাস্ত হওয়া ভাইস-প্রেসিডেন্ট এমারসন এমনাঙ্গাগওয়া খুব দ্রুতই দেশে ফিরে আসবেন।

৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার জন্যে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তার স্ত্রী গ্রেস মুগাবে এবং এমনাঙ্গাগওয়া। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে নিজের স্ত্রীর পক্ষ সমর্থন করেন মুগাবে এবং এমনাঙ্গাগওয়াকে চাকরীচ্যুত করেন। আর এই ঘটনার পরই গত সপ্তাহে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপর গৃহবন্দী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তার ওপর পদত্যাগের ব্যাপক চাপের মাঝেও, তিনি ক্ষমতা ছাড়ছেন না বলে জাতীর উদ্দেশে টেলিভিশনে দেয়া ভাষণে জানান। বিবিসি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি