,

সংসদে আসতে মোদী ভয় পাচ্ছেন : সোনিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংসদে এলেই বিরোধীদের নানা প্রশ্নের মুখে পড়তে হবে। আর সেই ভয়েই নাকি সংসদে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বিজেপিকে নিশানা করে এভাবেই আক্রমণ শানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

​এ দিন সকালে ১০ জনপথে ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভানেত্রী। সেখানে দলীয় কর্মসূচির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কার্যকলাপ নিয়েও কথা বলেন তিনি। তার মতে, প্রধানমন্ত্রী সংসদে না এসে একটা অচলাবস্থা তৈরি করতে চাইছেন। এভাবেই পালাবার পথ খুঁজছেন তিনি। সোনিয়ার হুঁশিয়ারি, এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না।

শীতকালীন অধিবেশনে জিএসটি, নোটবন্দিসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে মোদী সরকারকে আক্রমণের কৌশল নিয়েছে কংগ্রেস। সোনিয়ার অভিযোগ, সামনেই গুজরাটে বিধানসভা নির্বাচন। নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেই কৌশলে শীতকালীন অধিবেশনকে পিছিয়ে দিচ্ছে সরকার।

তার কথায়, ‘‘নোটবন্দির বর্ষপূর্তি হলো। কিন্তু যে দাবি নিয়ে সরকার রাতারাতি নোট বাতিল করল, যে কারণে দেশ জুড়ে হাহাকার তৈরি হলো, এক বছর পর এসে দেখা গেল কোনো কিছুই হয়নি।’’ সোনিয়ার মতে, শুধুমাত্র কাটা ঘায়ে নুনের ছিটেই দিয়েছে সরকার। সরকারের এই হঠকারিতা এক লহমায় গরিব মানুষের ভবিষ্যেক আরো অন্ধকারে ঠেলে দিল। আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি