,

কংগ্রেস সভাপতি হিসেবে রাহুলের নাম ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। প্রত্যাশিতভাবেই সেখানে দলের পরবর্তী সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। এবং সেটা পাশও হয়ে গেছে। কাজেই সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন রাহুল।

গত ১৭ বছর ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের সভাপতি আছেন সোনিয়া। কিন্তু, গুজরাটে নির্বাচনের আগে রাহুলের রাজনৈতিক অবস্থান আরও বড় করতে চেয়েছে কংগ্রেস। সেই লক্ষ্যে তাকে সভাপতি করা হচ্ছে বলে কংগ্রেস সূত্র জানিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

এ দিন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজওয়ালা বলেন, দলের পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ পদের জন্য রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেছে ওয়ার্কিং কমিটি। সেটা পাশও হয়েছে। যদি আর কেউ প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল না করেন, তবে তিনিই হবেন দলের পরবর্তী সভাপতি।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি পদে নির্বাচনের জন্য আগামী ১ ডিসেম্বর বিজ্ঞপ্তি দেওয়া হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর। ওই দিন বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ৫ ডিসেম্বর মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ওইদিন বিকেল ৪টায়। আগামী ১৬ ডিসেম্বর নির্বাচন। গণনা ও ফল প্রকাশ ১৯ ডিসেম্বর।

কংগ্রেস সূত্রে বলা হয়েছে, রাহুল ছাড়া এখনও পর্যন্ত অন্য কোনো প্রার্থীর কথা তাদের জানা নেই। সম্ভাবনাও নেই বলে তাদের আশা। সেক্ষেত্রে ৪ ডিসেম্বরই কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি