সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরের পেনাল্টি নেইমার নেবে : কাভানি

news-image

স্পোর্টস ডেস্ক : পিএসজিতে পেনাল্টি নেওয়া নিয়ে জটিলতার সমাধান হয়েছে বলে দাবি করেছেন এদিনসন কাভানি। পরের ম্যাচে পিএসজি কোনো স্পট কিক পেলে সেটা নেইমার নেবেন বলে জানিয়েছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।

গত শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নঁতেকে ৪-১ গোলে হারায় পিএসজি। দলের জয়ে জোড়া গোল অবদান রাখা কাভানি ম্যাচ শেষে পেনাল্টি ইস্যু নিয়ে কথা বলেন।

“কোচ (উনাই এমেরি) সিদ্ধান্ত নিয়েছেন, পরের পেনাল্টি নেইমার নেবে।”

গত ১৮ সেপ্টেম্বরে লিওঁর বিপক্ষে পিএসজির ২-০ গোলে জেতা ম্যাচ পেনাল্টি নেওয়া নিয়ে নেইমারের সঙ্গে ঝামেলা বাঁধে কাভানির। ‍দুজনই নিজেদের মধ্যে ঝামেলা অস্বীকার করেছেন; কিন্তু সেই ঘটনা ঘুরে ফিরে শিরোনামে এসেছে।

নতেঁর বিপক্ষে জালের নাগাল পাননি নেইমার। অপর দুই গোল আনহেল দি মারিয়া ও হাভিয়ের পাস্তোরের। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। তবে এবারের লিগে সর্বোচ্চ ১৫ গোল করা কাভানি আরও উন্নতির তাগিদ দিচ্ছেন।

“আমরা জয়ের ধারায় থাকতে চাই। এই মৌসুমে আমাদের অনেক ম্যাচ খেলা বাকি আছে। আমরা উন্নতি করার দিকে এবং পয়েন্ট বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছি।”

“গোল পেয়ে আমি খুশি। গোল পাওয়া এবং দলকে সাহায্য করতে পারা একজন স্ট্রাইকারের জন্য সবসময় দারুণ ব্যাপার। আশা করি আমরা এভাবেই এগিয়ে যেতে পারব।”

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা