,

রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে মূত্রত্যাগ, বিতর্কে ভারতীয় মন্ত্রী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মোদি সরকার যখন ভারতজুড়ে স্বচ্ছতা অভিযানের কথা ফলাও করে প্রচার করছে, তখন সেই বিজেপি সরকারেরই এক মন্ত্রী রাস্তার পাশে খোলা জায়গায় মূত্রত্যাগ করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তিনি ভারতের পানিসম্পদ মন্ত্রী রাম শিন্দে।

সোলাপুর-বারশি রোড ধরে বাসায় ফিরছিলেন শিন্দে। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে তাকে মূত্রত্যাগ করতে দেখা যায়। মুহূর্তেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করে সরকার যখন দেশবাসীকে স্বচ্ছতা নিয়ে সচেতন করছেন, এক জন জনপ্রতিনিধি হয়ে তিনি এ কাজটা করলেন কীভাবে?

সংবাদ সংস্থা পিটিআইকে শিন্দে জানান, পানিযুক্ত শিভার প্রকল্পের জন্য গত এক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হচ্ছে তাকে। দীর্ঘ সফরযাত্রা, উচ্চ তাপমাত্রা এবং রাস্তার ধুলোর কারণে তিনি অসুস্থবোধ করছিলেন। রবিবারও সফরে বেরিয়েছিলেন। সফরের সময় রাস্তায় কোনও শৌচালয় খুঁজে পাননি, তাই এক প্রকার বাধ্য হয়েই খোলা জায়গায় মূত্রত্যাগ করতে হয়েছে তাকে।

শিন্দে এই কর্মকাণ্ডকে হাতিয়ার করে ময়দানে মেনে পড়েছে বিরোধী দলগুলো। এনসিপি কটাক্ষ করে বলেছে, রাস্তায় একটা শৌচালয় খুঁজে পাননি মন্ত্রী! এর থেকে বোঝাই যাচ্ছে নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান ব্যর্থ হয়েছে।

এনসিপির মুখপাত্র নবাব মালিক বলেন, এর থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে, স্বচ্ছতা অভিযানের নামে দেশবাসীকে ঠকাচ্ছে সরকার। পাশাপাশি তিনি নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন, যার নিজের ঘরেই এতগুলো উচ্ছৃঙ্খল মানুষ, তিনি দেশবাসীর কাছ থেকে শৃঙ্খলা আশা করেন কীভাবে?

এর আগে কৃষিমন্ত্রী রাধা মোহন সিং গাড়ি থামিয়েই রাস্তার পাশের এক বিল্ডিং মূত্রত্যাগ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি