,

রাবি ছাত্রী অপহরণের ঘটনায় সাবেক স্বামীসহ ২ জন রিমান্ডে

news-image

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ছাত্রী অপহরণের পর আন্দোলনে নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার ‘সাবেক স্বামী’সহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। রবিবার রাজশাহী মুখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।

আসামিরা হলেন ওই ছাত্রীর ‘সাবেক স্বামী’ এবং অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালক জাহিদুল ইসলাম।

গত শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাপসী রাবেয়া হলের সামনে থেকে ওই ছাত্রীকে। তার ‘সাবেক স্বামী’সহ কয়েকজন জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায় বলে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়।

ওইদিন সন্ধ্যায় নগরীর মতিহার থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। মামলায় ওই ছাত্রীর ‘সাবেক স্বামী’সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

ওই রাতে নওগাঁ থেকে মেয়েটির শ্বশুরকে গ্রেফতার করা হয়। এরপর শনিবার ঢাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং তার ‘সাবেক স্বামী’কে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন বলেন, বিকালে তিন আসামিকে রাজশাহী মুখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

শুনানি শেষে মেয়েটির শ্বশুরকে জেলহাজতে এবং অপর দু’জনকে একদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাসাদের আদেশ দেন নেওয়ার আদেশ দেন বলে জানান এসআই ইসমাইল।

তদন্ত কর্মকর্তা আরও জানান, দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। পরে আদালতে জবানবন্দি রেকর্ড করে তাকে বাবা-মার হেফাজতে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের