,

প্রেসিডেন্ট মুগাবেকে দল থেকে বহিষ্কার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বহিষ্কার করেছে তার দল জানু-পিএফ পার্টি। একই সঙ্গে সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবাকে দলের নতুন প্রধান ঘোষণা করা হয়েছে।

৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট মুগাবের উত্তরাধিকার ভাবা হতো ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবাকে। কিন্তু গত দুই সপ্তাহ আগে হঠাৎ করে ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবাকে অপসারণ করে মুগাবে।খবর বিবিসির।

সূত্র জানায়, নিজের স্ত্রী গ্রেস মুগাবেকে ক্ষমতায় বসানোর জন্য নানগাগবাকে অপসারণ করা হয়। এরপরই জানু-পিএফ পার্টিতে ভাঙন দেখা যায়। এই সুযোগে প্রেসিডেন্ট মুগাবেকে অবরুদ্ধ করার পাশাপাশি জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেবাবাহিনী।

রবিবার দলের শীর্ষ পর্যায়ের এক সভা শেষে মুগাবেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এর আগে দীর্ঘ তিন দশকের এই শাসককে সরে যাওয়ার দাবিতে রাজধানী হারারেসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। বিক্ষোভে সামরিক বাহিনীর ইন্ধন ছিল বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি