,

শিলিগুড়ি থেকে ঢাকাগামী বাসে ডাকাতি

news-image

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ঢাকায় আসার পথে যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে একদল ডাকাত। অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তারা ভারতীয় নাগরিকসহ ২১ যাত্রী ও বাসের সুপারভাইজারের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামলী পরিবহনের বাসটি কুড়িগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ঢাকায় ফিরছিল।

বাসটির সুপারভাইজার মো. রেজা (৩৫) বলেন, পাঁচজন ডাকাত যাত্রীর বেশে বাসে উঠেছিলেন। তাঁরা বুড়িমারীর শ্যামলী কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন ঢাকা যাওয়ার জন্য। তিনি আরও বলেন, স্থলবন্দর থেকে ছেড়ে আসার সময় বাসটিতে নারী-পুরুষ মিলে ৩০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২৩ জন ছিলেন ভারত থেকে আসা পাসপোর্টধারী। তাঁদের মধ্যে একজন ভারতীয় নাগরিক মনসুর হোসেন (৩৫)। বাকি পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশি। পাসপোর্টধারী সব যাত্রী ভারতের শিলিগুড়ি থেকে ওই দেশের শ্যামলী পরিবহনেন বাসে করে বুড়িমারী সীমান্ত দিয়ে দেশে ফিরছিলেন।

রেজা আরও বলেন, ডাকাত দল ধারালো ছোরা দিয়ে ভয় দেখিয়ে ১৫ যাত্রীর কাছ থেকে মুঠোফোন, নারী যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা, যাত্রীদের নগদ প্রায় দুই লাখ টাকাসহ অন্তত চার লাখ টাকার মালামাল লুট করেছে।

বাসচালক সেলিম মিয়া (৪২) বলেন, বাসটি বগুড়ার সেনানিবাস পার হওয়ার পর যাত্রীবেশী ডাকাত দলের তিনজন পেছন থেকে এসে তাঁর গলায় ধারালো ছোরা ধরে। তাদের একজন চালকের আসনে বসে বাস চালায়। বাসের ভেতরের সব আলো বন্ধ করে দেওয়া হয়। টাকা ও স্বর্ণালংকার লুট করার পর রাজাপুর এলাকায় একটি ইটখোলার কাছে বাস থামিয়ে ডাকাত দল নেমে যায়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের ভাষ্য, বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত প্রক্রিয়া চলছে।

এমডি-/মানিক

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর